দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি, রইল আবহাওয়ার আপডেট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বর্ষার আমেজে শহরজুড়ে মেঘের আনাগোনা চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, তিলোত্তমা তিলোত্তমা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ২৪ ঘণ্টার একটি বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার স্থানীয় আবহাওয়া বার্তায় জানানো হয়েছে যে, শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি ধরনের এক বা দুই পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আকাশের অবস্থা থাকবে প্রধানত মেঘলা। বিভিন্ন জায়গায় এক-দুই পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস।

সব মিলিয়ে আগামী ২৪ ঘণ্টায় রোদ-বৃষ্টির খামখেয়ালিপনা জারি থাকবে শহরের বুকে। দিনে দু-এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে যেতে পারে তিলোত্তমাকে, যার ফলে সামগ্রিকভাবে আবহাওয়া কিছুটা মনোরম থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *