চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান অভিষেক! হাই কোর্ট বলল: আগে এসএসকেএম যান, রিপোর্ট দেখে তার পর সিদ্ধান্ত

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:প্রসঙ্গত, চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টে আগেই আলাদা আবেদন করে রেখেছেন অভিষেক। ওই মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে আদালত। তবে মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি। এই প্রসঙ্গে অভিষেকের আইনজীবী বিচারপতি ভট্টাচার্যকে বলেন, “বিদেশ যেতে চেয়ে আলাদা আবেদন করা হয়েছে। ওই বিষয়ে শুনানি করা হোক।” বিচারপতি জানান, অগস্ট মাসে অভিষেকের বিদেশ যাওয়ার অনুমতি নিয়ে শুনানি হবে।

২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। ওই দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পান তিনি। প্রথমে দেশের একাধিক হাসপাতালে, পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি।

সোমবার বিচারপতি ভট্টাচার্যের একক বেঞ্চ ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময়ের মধ্যে ডিজে মামলার সূত্রে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে অভিষেককে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। পুলিশকে দ্রুত তদন্ত শেষ করতেও বলেছেন বিচারপতি। এর আগে এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা দিতে বলেছিল উচ্চ আদালত। সেই মতো গত বুধবার বিধাননগর আদালতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়। এই প্রসঙ্গে বিচারপতি অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করলে, অয়ন জানান, তাঁর মক্কেলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *