পালাবদলের পরে ভারী শিল্পের পথে রাজ্যে প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ! ২০ হাজার লোকের চাকরি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুভেন্দুর বক্তব্য, রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নত করার জন্য প্রথমেই আইনশৃঙ্খলা ঠিক করা দরকার। সেই কারণেই রাজ্য সরকার গুন্ডাদমন আইন চালু করেছে। শিল্পপতি এবং বিনিয়োগকারীদের তাঁর আশ্বাস, “কারখানার গেটে তালা লাগালে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে, তিন গুণ আদায় করব। কোনও গুন্ডাগিরি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেব।”

বক্তৃতার সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শুভেন্দু। পূর্বতন সরকারের আমলে তৃণমূল বার বার ‘বহিরাগত’ প্রসঙ্গে বিজেপি-কে নিশানা করেছে। এ বার সেই প্রসঙ্গ টেনে মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু। পূর্বসূরির উদ্দেশে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, “আপনার হাতে অনেক সময় আছে এখন। একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। উনি কথায় কথায় হিন্দিভাষীদের বলেন, ওরা বহিরাগত।” মুখ্যমন্ত্রী জানান, এই কারখানা ঘুরে দেখে তিনি অভিভূত। জানান, এখানে যেমন মন্দির আছে, সবুজায়ন রয়েছে, তেমনই রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের মূর্তিও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *