রথযাত্রায় মহাপ্রভুর অন্নভোগ বিতরণের পাশাপাশি মানবিক মুখ বন্ধু এক আশা-র, সহযোগিতায় রঙ্গোলি ও উদ্যমী বাংলা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রতিবছরের মতো এবছরেও রথযাত্রায় মহাপ্রভুর অন্নভোগ বিতরণের কর্মসূচি পালন করল বন্ধু এক আশা। তবে, এবছর প্রচুর সংখ্যক মানুষের মধ্যে খিঁচুড়ি ভোগ বিতরণের পাশাপাশি বিশেষ ভাবে সক্ষম যারা তাদের হাতে তুলে দেওয় হহয় ট্রাই সাইকেল ও হুইলচেয়ার। স্বয়ং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিজে এই কর্মসূচির সূচনা করে আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়াও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া স্কুল পড়ুয়াদের হাতে রথের উপহার স্বরূপ তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ। বন্ধু এক আশা – র চেয়ারম্যান ডঃ রাজীব শীল আগামীতে আরো বড় করে রথযাত্রার উৎসব আয়োজনের কথা বলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও সমাজসেবী অলকানন্দ রায়, প্রাক্তন IAS দেবাশিস সেন, সমাজ কর্মী দেবাশিস বসু, অনুপম ভট্টাচার্য, অভিনেতা দেবাশিস মন্ডল, রাজদীপ সরকার, সাংবাদিক শুভজিৎ দাস সহ আরো অনেকে।
বন্ধু এক আশা-র দীর্ঘ পথ চলায় যেমন প্রভুর আশীর্বাদ বর্ষিত হয়ে এসেছে এতদিন, এভাবেই যেন মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে পারি , এমনই জানালেন সংগঠনের প্রেসিডেন্ট প্রীতম সরকার ও সম্পাদিকা নূপুর রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *