📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত জুনে মদনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কলকাতা এবং শহরতলির সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যান ইডির আধিকারিকেরা। মদনের বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় তাঁর বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। এ বার পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করল ইডি।
পুরনিয়োগ দুর্নীতিতে নজরে এ বার মদন মিত্র! কামারহাটির তৃণমূল বিধায়কের দুই পুত্র এবং স্ত্রীকে তলব করল ইডি

