নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকা! পাচারের জন্য রাখা হয়েছিল? সন্দেহ বাড়ছে, আটক সাত জন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার রাতে নিউটাউনের ওই গেস্ট হাউসে তল্লাশি অভিযান চালায় বিধাননগর পুলিশের সাইবার অপরাধ এবং গোয়েন্দা শাখা। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, কী উদ্দেশ্যে ওই গেস্ট হাউসে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। হাওয়ালার মাধ্যমে ওই টাকা পাচারের পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই গেস্ট হাউস থেকে সাত জনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *