📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:গতকাল অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ হাওড়া মেরিনার্স আয়োজিত GenZ Cup 2026, অনূর্ধ্ব ১৮ ফুটবল প্রতিযোগিতা Tiff Turf(Avani Mall এর বিপরীতে) এ। এই প্রতিযোগিতায় পশ্চিমবাংলার বিভিন্ন জেলা যেমন হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে টিম যোগদান করেছিল। টুর্নামেন্টটি ঘিরে যুবদের মধ্যে বিশেষ সারা পড়েছিল। প্রতিযোগিতাতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির প্রবীণ সদস্য, হাওড়া নিবাসী শ্রী কাশীনাথ দাস মহাশয়। বিশেষ অতিথি ছিলেন GenZ ফুটবলপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয় এক নাম ফুটবল ব্যোমকেশ (অয়ন দাস)। প্রতিযোগিতার বিজয়ী হল Heroes of Tomorrow এবং runner-up হল হাওড়ার Gupta Brigade। বিজয়ী দলটি ISL খেলা Inter Kashi-এর কোচ শ্রী অভিজিৎ মন্ডলের তত্ত্বাবধানে গড়ে ওঠা একাডেমি থেকে অংশগ্রহণ করেছিল। দক্ষিণ হাওড়া মেরিনার্সের এই প্রয়াস আগামী দিনের তারকা গড়তে এই যুব ফুটবলারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে বলে আশা করা যেতেই পারে।
GenZ Cup 2026, অনূর্ধ্ব ১৮ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দক্ষিণ হাওড়ায়

