সৌরভ আর জ়েড ক্যাটেগরি নন! রাজ্যে পালাবদলের পরেই প্রাক্তন ভারত অধিনায়কের নিরাপত্তার বহর কমাল বিজেপি সরকার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তায় এ বার কাটছাঁট করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এত দিন তিনি ‘জ়েড ক্যাটেগরি’র নিরাপত্তা পেতেন। তবে আর সেই নিরাপত্তার বহর থাকছে না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভের। সিএবি সভাপতি সৌরভকে এ বার ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়া হবে। অর্থাৎ, দু’ধাপ নামছে সৌরভের নিরাপত্তার বহর। এ প্রসঙ্গে কথা বলতে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *