📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত ১১ মে থেকে শুরু হয়েছিল গ্রীষ্মকালীন অবকাশ। আগামী ১৮ মে স্কুল খোলার কথা ছিল। কিন্তু সে সূচি পরিবর্তিত হয়েছে। দফতরের এক কর্তা জানান, আগামী ১ জুন সব স্কুল খুলবে। তবে পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না।
গত কয়েক বছরে রাজ্যে গরমের ছুটির বহর বেড়েছে বেশি খানিকটা। আবহাওয়ার কারণেই প্রচলিত এক মাসের গ্রীষ্মাবকাশ বাড়িয়ে দেড় মাস করে দিতে হচ্ছিল। কিন্তু বাৎসরিক ক্যালেন্ডারে গরমের ছুটির মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছিল। ২০২৬ সালের ছুটির বার্ষিক ক্যালেন্ডারে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, গরমের ছুটি আগের বছরের তুলনায় ৫ দিন কমিয়ে দেওয়া হয়েছে। কেন গ্রীষ্মের ছুটিতে কাঁচি চলল, তা নিয়ে প্রশ্ন উঠছিল শিক্ষকমহলে।
শিক্ষকদের একাংশের অভিযোগ করেছিলেন, গ্রীষ্মপ্রধান এই রাজ্যে গরমের ছুটি কমিয়ে দেওয়া অবাস্তব পরিকল্পনা। গত কয়েক বছর ধরেই তাপপ্রবাহ বা মাত্রাতিরিক্ত গরমের কারণে স্কুলের গ্রীষ্মাবকাশ সময়ের আগে ঘোষণা করতে হয়েছে। কখনও কখনও এই ছুটি বৃদ্ধি করতে হয়েছে ২৫-৩০ দিন।

