📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কীসের টানে বারবার কলকাতায় ফিরে আসতেন আশা ভোঁসলে? সলিল চৌধুরীর এই প্রশ্নের মুখোমুখি হতেই নম্র হাসিতে উত্তর দিয়েছিলেন, কলকাতাতেই রয়েছে তাঁর প্রকৃত প্রেম। কলকাতার সঙ্গে দীর্ঘ ৭০ বছরের সম্পর্ক। পাঁচের দশকের শুরু থেকে এই শহরের সঙ্গে এমন এক বন্ধন তৈরি হয়েছিল যেন মনে হত কলকাতাই তাঁর জন্মস্থান। শাস্ত্রীয় সঙ্গীতের রীতি ভেঙে বলিউডি সিনেমার গানে নিজের একটা স্বতন্ত্র সত্ত্বা তৈরি করেছিলেন আশা ভোঁসলে। সেই সময়েই হেমন্ত মুখোপাধ্যায়ের ডাকে প্রথমবার কলকাতায় এসেছিলেন। সাজসজ্জাতেও ছিল বাঙালিয়ানার ছাপ।
‘কেন বারবার আসো কলকাতায়?’, সলিল চৌধুরীর প্রশ্নে আশা বলেছিলেন, ‘কলকাতাতেই রয়েছে তাঁর প্রকৃত প্রেম’

