হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, Todays Story: টলিউডের তরুণ তুর্কি রাহুল অরুণোদয়ের অকাল মৃত্যুশোক সামলে ওঠার আগেই বিনোদন জগতে আরও এক উদ্বেগের খবর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ৯২ বছর বয়সী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। ১১ এপ্রিল শনিবার সন্ধ্যাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কার হয়েছে তাঁকে। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ভক্তরা। এই মুহূর্তে ইর্মাজেন্সি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন আশাকে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। আশা ভোঁসলের দ্রুত আরোগ্য কামনা করছে তাঁর অগণিত অনুগামীরা। অন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, চিকিৎসক প্রতীত সমদানির তত্ত্বাবধানে রয়েছেন আশা ভোঁসলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *