বালিগঞ্জে প্রচার সভায় মানবিক মুখ, পথকুকুরকে আদর করলেন ডঃ শতরূপা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলার ভোটের রাজনীতিতে যখন তুঙ্গে উত্তাপ, সব রাজনৈতিক দলই জোরকদমে প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময় বালিগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী ডঃ শতরূপা -র নির্বাচনী সভায় ধরা পড়ল এক মানবিক ও সুন্দর মুহূর্ত।

প্রচার সভা চলাকালীন হঠাৎ একটি পথকুকুর এসে ডঃ শতরূপা -র পাশে বসে পড়ে। তিনি স্নেহভরে সেই অবলা প্রাণীটিকে আদর করেন। উপস্থিত কর্মী-সমর্থকদের কাছেও এই দৃশ্যটি বিশেষভাবে নজর কাড়ে।

অবলা প্রাণীদের প্রতি তাঁর এই ভালোবাসা রাজনৈতিক প্রচারের গণ্ডি ছাড়িয়ে এক মানবিক বার্তা বহন করে। উত্তপ্ত নির্বাচনী আবহে এই ছোট্ট ঘটনা যেন এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *