স্কুল, হাইকোর্ট-সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি ই-মেল পাঠানোয় গ্রেপ্তার ১

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, হাইকোর্ট-সহ বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত ১,০০০-এরও বেশি ভুয়ো হুমকির বার্তা পাঠানোর অভিযোগে ৪৭ বছর বয়সি শ্রীনিবাস লুইস নামের এক ব্যক্তিকে কর্ণাটকের মাইসুরুতে তাঁর ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক রাজ্যে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির মানসিক অবস্থা স্থিতিশীল নয়। সোমবার তাঁকে দিল্লিতে আনা হবে, এর পরে বিস্তারিত তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *