📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত বাংলায় যে পরিবর্তন এসেছে, তার তথ্য তুলে ধরেন শাহ। মনে করিয়ে দেন, কোথায় কবে তাঁদের দল প্রথম বার সরকার গঠন করেছে। অমিত শাহ বলেন, ২০১৫ সালে প্রথম বার জম্মু কাশ্মীরে NDA সরকার হয়। ২০১৬ সালে অসম, ২০১৭ মণিপুর, হরিয়ানা, অরুণাচল প্রদেশ, ২০১৮ সালে ত্রিপুরা, ২০২৪-এ ওডিশায় প্রথম বার সরকার গড়ে তাঁরা। শাহের সংযোজন, ‘২০২৬-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিজেপি বাংলায় সরকার গড়তে চলেছে। স্পষ্ট ভাবে আমি তা দেখতে পাচ্ছি। এই জয়ের পরে আবারও অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ তিন জায়গায় এক পার্টির শাসন হতে চলেছে। বিহারেও NDA শাসন, ওডিশাতেও বিজেপি সরকার, এ বার বাংলায়ও বিজেপি সরকার আসবে।’
অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ তিন জায়গায় এক পার্টির শাসন হতে চলেছে: শাহ

