শুভেন্দুর নাম শাহের মুখে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলায় বিজেপির হাল বোঝাতে গিয়ে শাহ পরিসংখ্যান তুলে ধরেন। বলেন, ‘২০১৪ সালে লোকসভা ভোটে আমাদের ১৭ শতাংশ ভোট শেয়ার ছিল, ২টি আসন ছিল। ২০১৯ সালে ভোট শেয়ার ৪১ শতাংশ হয়, ১৮ সিট পাই। ২০২৪ সালে আমাদের ভোট শেয়ার ৩৯ শতাংশ হয়, ১২টি আসন পাই। আমাদের ৪০ শতাংশ ভোট শেয়ারের বেস এখানে তৈরি হয়েছে। অন্যদিকে ২০১৬ সালের বিধানসভা ভোটে আমাদের ১০ শতাংশ ভোট ছিল, মাত্র ৩টি সিট জিততে পেরেছিলাম। ২০২১-র ভোটে ১০ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ পর্যন্ত ভোট শেয়ার হয়, ৭৭টি আসনের সঙ্গে আমাদের বিধায়ক দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কংগ্রেস ও কমিউনিস্টরা এখানে দীর্ঘ সময় ধরে শাসন করলেও তাদের এখন জি়রো সিট। আমার পুরো ভরসা আছে, এ বার আমরা সরকার গঠন করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *