📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এখনও পর্যন্ত প্রায় ২২ লক্ষ বিচারাধীন ভোটারদের নাম ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। গত সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকাতে ১০ লক্ষ মানুষের নাম ছিল। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে শুক্রবার রাতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সেখানে প্রায় ১২ লক্ষ ভোটারের নাম রয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ২২ লক্ষের মতো সাইটে ভোটারদের নাম আপলোড হয়েছে। কমিশন সূত্রে খবর, এর মধ্যে প্রায় ৩৪ শতাংশ মানুষের নাম বাতিলের তালিকায়। এখনও পর্যন্ত ৩৭ লক্ষ বিচারাধীন ভোটারদের নথি নিষ্পত্তি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
২২ লক্ষ বিচারাধীন ভোটারদের নাম ওয়েবসাইটে আপলোড হয়েছে

