📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে স্থান বিশেষে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১°-৩৩° সেলসিয়াসের আশেপাশে পৌঁছবে। বৃষ্টিপাতের কারণে অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে না। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় স্থান বিশেষে রাত ও ভোরে হালকা শীতের আমেজ অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে শিলা বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

