হাড়োয়ায় পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক ২

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার ভিগেরআটি এলাকায় বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় দুর্ঘটনা।