ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের! ইস্তফা দিল্লি গিয়ে, তাঁর জায়গায় দায়িত্বে প্রাক্তন গোয়েন্দাকর্তা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব পেলেন আরএন রবি। তিনি এখন ভোটমুখী তামিলনা়ড়ুর রাজ্যপাল। ওই রাজ্যের পাশাপাশি ভোটমুখী পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্বও সামলাবেন তিনি। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং আইবি (ইন্টালিজেন্স ব্যুরো)-তে ছিলেন রবি। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে প্রাক্তন আইপিএস অফিসারকে অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব দেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে রবির সংঘাত সর্বজনবিদিত।