দোলে নিরাপত্তার চাদরে মুড়ল শহর, মোতায়েন প্রায় ৪ হাজার পুলিশ, চলছে কড়া নজরদারি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দোল ও হোলিতে যাতে মদ‌্যপান করার পর কেউ স্নান করতে না নামেন, সেই ব‌্যাপারে সতর্ক হল পুলিশ। তার জন‌্য শহরের ঘাটগুলিতে নজরদারি পুলিশের। চলন্ত গাড়িতে করে যাতে অনিচ্ছুক ব‌্যক্তিদের গায়ে রং না ছোড়া হয়, সেদিকেও সতর্ক হচ্ছে পুলিশ। রাস্তায় কেউ বেলল্লাপনা করলে সঙ্গে সঙ্গেই তাকে পুলিশ গ্রেপ্তার করবে। রাস্তার কুকুর বা অন‌্য কোনও পশুর শরীরে যাতে রং না লাগানো হয়, তার জন‌্যও প্রচার চালাতে শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার যাতে সারা শহরজুড়ে সম্প্রীতি বজায় থাকে, সেদিকে বিশেষ নজর থাকছে পুলিশের।