‘লজিকাল ডিসক্রিপেন্সি’-র নিষ্পত্তির কাজে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘লজিকাল ডিসক্রিপেন্সি’-র নিষ্পত্তির কাজে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানাল—কাজ শেষ করতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ও জুনিয়র ডিভিশনের সিভিল জজদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরও প্রয়োজন মনে হলে বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসার চেয়ে, ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টকে অনুরোধ করতে পারেন কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *