📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুকুল রায়ের জীবনাবসান। এক্স হ্যান্ডলে বর্ষীয়ান রাজনীতিবিদকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মুকুল রায়ের প্রয়াণে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটল। অভিজ্ঞ এই বর্ষীয়ান নেতা রাজ্যের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় গঠনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে সংগঠনের বিস্তার ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’
মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা অভিষেকের

