📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি, সোম, মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের ওডিশা সংলগ্ন এলাকা, ঝাড়গ্রামের কিছু অংশে। সেই নিম্নচাপের জেরেই রবিবার সকাল থেকে মেঘলা আকাশ কলকাতায়। যদিও, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শনিবারের তুলনায় রবিবার সামান্য বেড়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রাও। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।
মেঘলা আকাশ শহরে, বৃদ্ধি পেল সর্বনিম্ন তাপমাত্রাও

