বাদুড়িয়া কাণ্ডে গ্রেপ্তার আরো এক”বি এল ও সহ গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাদুড়িয়ার চাতরায় নৃশংস ভাবে টুকরো টুকরো করে তৃণমূল কর্মী খুনের ঘটনায় প্রদীপ মণ্ডল নামে  আরও এক জনকে গ্রেফতার করলো পুলিশ। বি এল ও সহ এই নিয়ে এখনও পর্যন্ত পুলিশের জালে তিন।

পুলিস জানায়, খুন হওয়া  নাসির আলীকে  গত ৯ ই ফেব্রুয়ারির সোমবার এইএস আই আর সংক্রান্ত বিষয়ে ফোন করে ডাকার পর সে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর সে বাড়িতে ফেরেননি ঐ তৃণমূল কর্মী নাসির আলী। এর পর তদন্তে নেমে পুলিস
এলাকার রিজুয়ান হাসান মণ্ডল নামে বিএলও ও তার সঙ্গী সাগর গাইনকে নাসিরকে খুনের অভিযোগে গ্রেফতার করার পর গতকাল রাতে এই খুনের সাথে জড়িত প্রদীপ মণ্ডল নামে আরো এক দুষ্কৃতীকে গোবরডাঙা থেকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিস। খুনের অভিযোগে মঙ্গলবার অভিযুক্তকে  বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে” দশ দিনের পুলিশি হেফাজতে রাখান নির্দেশ দেয় বিচারক। এই তিনজনকে একইসঙ্গে জেরা করে বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করবে পুলিশ। বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান জানিয়েছেন, এই খুনের পেছনে বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে, যার কারণে পথের কাঁটা কে সরিয়ে দিতে এই ধরনের নিশংস খুন করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *