৬০টি বড়, ৩০০ ছোট জনসভা! ৫,০০০ কিমির পরিবর্তন যাত্রা শেষ হবে ব্রিগেডে মোদীর সভায়, জানালেন শমীক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Elections 2026) পাখির চোখ করে রাজ্যে সংগঠন জোরদারে বড় কর্মসূচির রূপরেখা ঘোষণা করল বিজেপি। ‘পরিবর্তন যাত্রা’ (BJP Paribartan Yatra) নামের এই উদ্যোগের মাধ্যমে গোটা বাংলাজুড়ে ব্যাপক প্রচার অভিযানে নামার পরিকল্পনা নিয়েছে তারা।

মঙ্গলবার সকালে প্রস্তুতি বৈঠকে কর্মসূচির রূপরেখা চূড়ান্ত হয়। বিকেলে সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক যাত্রা (BJP Paribartan Yatra) বের হবে। শিলিগুড়ি, মালদহ, কলকাতা মহানগর, উত্তর ২৪ পরগনা, নবদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমান – এই সব অঞ্চলকে ঘিরেই রুট ম্যাপ তৈরি হয়েছে। রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, নবদ্বীপ অঞ্চল, কলকাতা এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর – এই পাঁচটি বৃহত্তর জোনে সমন্বিতভাবে প্রচার চালানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *