📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতীয় সেনার অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় হাতে জাতীয় পতাকা নিয়ে মেয়ো রোডে প্রতিবাদ মিছিল করে বিজেপি। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে শুভেন্দু বলেন, ‘সেনার অপমান করেছেন। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।’
প্রসঙ্গত, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বাংলাভাষীদের উপর হেনস্থার ঘটনার প্রতিবাদে শনিবার ও রবিবার প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সেনা কর্মীরা এসে সোমবার সেই মঞ্চ ভেঙে দেয়। এর পরেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মমতা বলেন, ‘আমি সেনাকে দোষারোপ করছি না, বিজেপিকে দোষারোপ করছি।’

