জমি বিবাদের জেরে লক্ষ্মী পুজোর রাতে কুপিয়ে খুন এক ব্যক্তিকে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জমি বিবাদের জেরে লক্ষ্মী পুজোর রাতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম প্রহ্লাদ প্রারামানিক। তাঁর বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত নিমদহ পঞ্চায়েতের চাঁদপাড়া গ্রামে। পুজোর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে শ্যালো মেশিন চালানোর জন্য গিয়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। ওই রাতেই জমি থেকে কিছুটা দূরে একটি জায়গায় রক্তাক্ত অবস্থায় প্রহ্লাদকে দেখতে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *