মহারাষ্ট্র FDA-র নোটিসকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে অজয় দেবগণ


নিজস্ব সংবাদদাতা, Todays Story : মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর শো-কজ নোটিসকে চ্যালেঞ্জ করে অভিনেতা অজয় দেবগণ বম্বে হাইকোর্টে মামলা করেছেন। মহারাষ্ট্র এফডিএ (FDA)-র অভিযোগ, অজয় দেবগন, শাহরুখ খান এবং টাইগার শ্রফের করা ‘বিমল ইলাইচি’-র বিজ্ঞাপনটি আসলে সেই রাজ্যে নিষিদ্ধ ‘বিমল প্যান মসলা’-র একটি পরোক্ষ প্রচার। সেই কারণে কেন তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়ে অভিনেতা অজয় দেবগণকে নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্র এফডিএ। অভিনেতা অজয় বম্বে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে এফডিএ-র এই নোটিস এবং খাদ্য সুরক্ষা আইনের কিছু বিধির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে আগামী ৪ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *