
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ছুটি পেতে স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে দিল্লিতে আটক এক নাবালিকা। অভিযোগ, গত ২৩ অক্টোবর স্কুলে ইমেল করে সে লিখেছিল, ‘বিল্ডিংয়ে বোমা আছে।’ যদিও তল্লাশি অভিযানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্কুলের ওই ছাত্রীই ইমেল করে বোমা রাখার ভুয়ো খবর রটিয়েছিল। তাতেই স্কুলে বোমাতঙ্ক ছড়ায়।

