
নিজস্ব সংবাদদাতা, Todays Story : শিল্পী যোগেন চৌধুরী প্রয়াত। শহরের বেসরকারি হাসপাতালে ঘড়ির কাঁটায় সকাল ১০.১৫ নাগাদ জীবনাবসান ঘটে তাঁর। ওই হাসপাতালেই ভেন্টিলেশনে ছিলেন শিল্পী যোগেন চৌধুরী। গত ১৪ মাস ধরে বিরল ধরণের রক্তের ক্যান্সারে ভুগেছেন। চিকিৎসা করছেন হেমাটোঅঙ্কোলজিস্ট তুফানকান্তি দোলাই (দলুই নয়)। ৯টা সাইকেল কেমো চলেছে। কিন্তু এই ৮৭ বছর বয়সে বিরাট কিছু সুস্থ হয়ে উঠতে পারেননি। শুধুমাত্র ক্যান্সারের আগ্রাসনটুকু ঠেকিয়ে রাখা গিয়েছিল। মহাষষ্ঠীর দিন মূত্রনালীর গুরুতর সংক্রমণ নিয়ে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শরীরে ছিল সেপসিসের (রক্তে বিষক্রিয়া) উপসর্গ।

