
নিজস্ব সংবাদদাতা, Todays Story : চোরবাগানের ঘটনায় দুই ঘোষকই বর্তমানে পুলিশের হেফাজতে। দুর্ঘটনার সন্ধ্যায় ‘মণ্ডপ ভেঙে পড়ছে’ বলে যে ঘোষণা হয়েছিল বলে অভিযোগ, সেই বিষয়ে জানার জন্যই জেরা করা হচ্ছে দুই ঘোষককে। দুই ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টু এবং কুশল মজুমদার ওরফে কালিয়াকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি তাঁদের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হতে পারে বলে সূত্রের খবর।

