📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:১৯৮৯ সালে আইসিটিপি পুরস্কার, ১৯৯৪ সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০০৯ সালে ইনফোসিস পুরস্কার পান তিনি। ২০১২ সালে ব্রেকথ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্সের প্রথম প্রাপকদের মধ্যে ছিলেন। ২০১৩ সালে পদ্মভূষণ এবং ২০১৪ সালে ডিরাক পদকে সম্মানিত। এবার অস্কার ক্লেইন।
সুইডিশ পদার্থবিদ অস্কার ক্লেইনের নামে ১৯৮৮ সালে এই পদক চালু হয়। স্টকহোম বিশ্ববিদ্যালয় এবং রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের নোবেল কমিটি ফর ফিজিক্স যৌথভাবে এই সম্মান দেয়। ২০২৬ সালের অক্টোবরে স্টকহোম বিশ্ববিদ্যালয়ের আলবানোভা কেন্দ্রে ‘গ্র্যাভিটি ফ্রম স্ট্রিংস অ্যান্ড স্ট্রিংস ফ্রম গ্র্যাভিটি’ শীর্ষক স্মারক বক্তৃতা দিয়েছিলেন অশোক সেন। আইসিটিএসের অধিকর্তা রাজেশ গোপাকুমার তাঁর এই সম্মানে অভিনন্দন জানিয়েছেন।

