হোয়াট্‌সঅ্যাপে মমতাকে ‘সরি’ লিখে ঋতব্রতদের মিত্র হলেন মদন! স্ত্রী-পুত্ররা ইডি-র তলব পাওয়ার পরেই শিবির বদল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ঘটনাচক্রে, মঙ্গলবারই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলবের নোটিস দিয়েছিল ইডি। মঙ্গলবার রাতেই এন্টালির বিধায়ক তথা ঋতব্রত শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান মদন। তখনই মদনের শিবির বদল নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার দুপুরে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

ঋতব্রত শিবিরে যোগ দিয়ে মদন বলেন, “তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। কেবল এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল। এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে। আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম।” শিবির বদলের পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মদন বলেন, “দীর্ঘ দিন তিনি (মমতা) আমাদের পাশে থেকেছেন। আমরাও চেষ্টা করেছি কমবেশি করার।” আগামী ২১ জুলাই তিনি ঋতব্রত শিবিরের কর্মসূচিতেই থাকবেন বলে জানিয়েছেন তিনি। মদন জানিয়েছেন, শিবির বদলের আগে মমতাকে হোয়াট্‌সঅ্যাপ করে ‘সরি’ বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *