📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বজ্রপাতও। কোথাও কোথাও ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়া। মঙ্গলবার বেশি বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় দুই জেলায়। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও বেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা! জেলায় জেলায় বজ্রপাত এবং ভারী বর্ষণ, উত্তরে ফের দুর্যোগের শঙ্কা

