বন্ধুর বাড়িতে ‘মোবাইল কেড়ে নিয়ে ধর্ষণ’! ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের যুবতীর, তিন জনকে গ্রেফতার করল পুলিশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পুলিশ সূত্রে খবর, প্রধান অভিযুক্ত ওই তরুণীর বন্ধু। নির্যাতিতার অভিযোগ, জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন প্রধান অভিযুক্ত। অপর এক অভিযুক্ত তাঁর পরনের জামা-কাপড় খুলে নেন বলেও অভিযোগ। শুধু তা-ই নয়, নির্যাতিতার দাবি, ওই অভিযুক্ত তাঁর সঙ্গে অভব্য ব্যবহারও করেন। এমনকি তাঁর ফোন কেড়ে নেওয়ার অভিযোগও করেছেন নির্যাতিতা।

তরুণীর দাবি, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। অসদুদ্দেশ্যে তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার। পুলিশ তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তৃতীয় অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখছে তারা।