📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পরে তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার জেরে ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী আক্রান্ত হন।’ এর পরেই দিলীপ সরাসরি বলে দেন, ‘এই ধরনের ঘটনায় জড়িতদের বাইরে নয়, জেলেই থাকা উচিত।’
‘বাইরে নয়, জেলে থাকা উচিত’, নাম না করে অভিষেককে তীব্র কটাক্ষ দিলীপের

