📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঁকুড়ার ওন্দায় সভা শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে বিরোধীদের একটিও ভোট না দেওয়ার আহ্বান। তিনি জানান, ৯০ লক্ষের নাম বাদ গিয়েছে। তার মধ্যে ৬০ লক্ষ হিন্দু, ৩০ লক্ষ মুসলিম। মমতার কথায়, ‘ওদের প্রথম খেলা ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দাও। কেন ভাই? সোনার বাংলা যদি গড়তে হয়, তা হলে বাংলার মানুষের নাম বাদ কেন? এই তালিকাতেই তো তোমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ। তার পরেও কেন এই তালিকায় ভোট হচ্ছে না বাংলায়? তার মানে তুমি অনুপ্রবেশকারীদের ভোটেই জিতেছ? বিহারেও বলেছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভোট। বাংলাতেও বলে। অথচ লুকিয়ে লুকিয়ে অনেক লোককে এখানে আশ্রয় দেয়। বেশি কথা বললে সব কিছু ফাঁস করে দেবো ভাই।’
নাম বাদ নিয়ে সরব মমতা

