চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন, আতঙ্কে আত্মঘাতী ১ ব্যক্তি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন। আতঙ্কে এক বাসিন্দার আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত রফিক আলি গাজী (৪১)। উস্তি থানার পুলিশ রাত আটটা নাগাদ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের দাবি, SIR-র নোটিশ আসার পর থেকে আতঙ্কে ছিলেন রফিক আলী এবং তার পরিবারের লোকজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *