📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একুশের ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে লোডশেডিং নিয়ে বিতর্ক কম হয়নি। এ বার ভবানীপুরে বিজেপি লোডশেডিং করে দিতে পারে বলে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘লোডশেডিং করে দিতে পারে। স্ট্রং রুমে বিশেষ নজর রাখতে হবে।’ ভোট শেষ হলেই কর্মীরা যেন বাড়ি না চলে যান, সেই বার্তাও দেন তিনি।
‘লোডশেডিং করে দিতে পারে’, কর্মীদের সতর্ক থাকতে বললেন অভিষেক

