📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভবানীপুর কেন্দ্রে লড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শুরু হয়ে গিয়েছে প্রচার। রবিবার ভবানীপুরে তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠকে ৬০ হাজার ভোটে জেতার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কমপক্ষে ৬০ হাজার ভোটে জিততে হবে। কলকাতার মধ্যে প্রথম হতে হবে।’
‘ভবানীপুরে কমপক্ষে ৬০ হাজার ভোটের ব্যবধানে জিততে হবে’, কর্মীদের বার্তা অভিষেকের

