FIR-এ কেন্দ্রীয় মন্ত্রীর নামের আগে ‘মাননীয়’ নেই কেন? যোগীর পুলিশকে তুলোধনা হাই কোর্টের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গুরুতর অপরাধের অভিযোগে পুলিশের খাতায় নাম উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীর। তবে এফআইআরে অভিযুক্তকে ন্যূনতম সম্মান দেখানো হয়নি পুলিশের তরফে। এই ঘটনায় যোগীর পুলিশকে তুলোধনা করল এলাহাবাদ হাই কোর্ট। বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, অভিযোগকারী না বললেও ‘মাননীয়’ ও ‘সম্মানীয়’র মতো শব্দ অবশ্যই ব্যবহার করতে হবে। যদিও এই মামলায় কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি অভিযুক্ত নন, তবে মামলার অভিযোগপত্রে নাম রয়েছে মন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *