ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইকিং প্রশাসনের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং কলকাতায় প্রভাব পড়তে পারে। তার আগে শনিবার থেকেই সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে শুরু করল প্রশাসন। জলপথে পুলিশের তরফে বিভিন্ন এলাকায় মাইকিং করা শুরু হয়েছে। মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসতে বলা হচ্ছে। এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সাইক্লোন রিলিফ সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।