৯ টি চোরাই মোবাইল সহ ঝাড়খণ্ডের দুই যুবককে গ্রেপ্তার করল বনগাঁ জি আর পি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার সন্ধ্যায় বনগাঁ স্টেশনে জি আর পি টহল দেবার সময় প্ল্যাটফর্মে দুই যুবককে দেখে সন্দেহ হয় । দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নটি মোবাইল ফোন উদ্ধার করে । উদ্ধার কর মোবাইল ফোন গুলোর কোন কাগজপত্র দুই যুবক দেখাতে পারেনি । পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে ধৃত ২ যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা নাম শ্যাম কুমার রাম ২৭ বছর ও কারণ কুমার মাহাতো ২১ বছর । মঙ্গলবার ধৃতদের বনগা মহাকুমা আদালতে পাঠাবে জি আর পি ।