২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে বাবা ঠাকুরদাদার, তার পারেও ভোট কাটা গেলা খোদ বিএলও-র, উৎকণ্ঠায় পরিবার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিন বিধানসভার চাঁদপাড়ার ১৭২ নম্বর পার্টের বাসিন্দা এবং ১৩২ নম্বর পাটের বিএলও দীপাঞ্জন বিশ্বাস। গতকাল ভোটার তালিকা প্রকাশের পর দেখতে পান তার নাম ডিলিট দেখাচ্ছে। দীপঞ্জন বলেন, তিনি একজন বিএলও। তার বাবা-মা, ঠাকুরদাদার ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। কিন্তু বাবার নামের বানান ভুলের কারনে লজিক্যাল ডিক্রিপেনসিতে তাকে এবং তার ছোট ভাইকে হেয়ারিংয়ে ডাকা হয়েছিল। দুই ভাই হেয়ারিয়েং গিয়ে পর্যাপ্ত নথি দেখেয়েছিলেন। গতকাল ভোটার তালিকে প্রকাশের পর তিনি দেখতে পায় তার ছোট ভাই সহ পরিবারের সকলেন ভোটার তালিকায় নাম রয়েছে। শুধু মাত্র তার ক্ষেত্রে ডিলিট লেখা। গাফিলতির অভিযোগ তুলছেন তিনি।

দীপাঞ্জনের বাবা দীপক বিশ্বাস জানান, আমার দুই ছেলে হেয়ারিংয়ে গিয়েছিল। ছোট ছেলের ভোট থাকলেও বড় ছেলের ভোট কেটে দিয়েছে। আমাদের পরিবারের সকলের ভোট আছে। শুধু বড় ছেলের ক্ষেত্রে এমনটা হল। এর পেছনে চক্রান্ত থাকতে পারে। ও স্কুল শিক্ষক। বিএলও ছিল। স্বাভাবিক ভাবে তার ভোট কেটে যাওয়ায়। দুচিন্তায় রয়েছি। রাতে ঘুমাতে পারিনি। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান করা হোক।

গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, কি কারনে ভোট কাটা গেল এনুমারেশন ফর্ম দেখলে বোঝা যাবে। উনি যদি আবেদন করেন আমরা বিষটি ক্ষতিয়ে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *