১৯টি মামলা, ৩৫ জন গ্রেফতার ! মালদার মোথাবাড়ির পথে NIA-র ২৪ জনের টিম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলাকাণ্ডের তদন্তে মালদায় যাচ্ছে NIA-র টিম। DIG-র নেতৃত্বে কলকাতা থেকে NIA-র ২৪ জনের একটি দল মালদার পথে রওনা দিয়েছে। ইতিমধ্যেই কলকাতায় এসেছেন NIA-র IG সোনিয়া সিং। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদায় যাচ্ছে NIA-র টিম। আর কিছুক্ষণের মধ্যেই মালদায় ঢুকে যাবে তারা। প্রথম মোথাবাড়ি থানায় যাওয়ার কথা রয়েছে তাদের। মোথাবাড়ি ও কালিয়াচক থানা দু’টি মিলিয়ে মোট ১৯টি মামলা রুজু করা হয়েছে এই ঘটনায়। যার মধ্যে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে NIA আজ প্রথম এই দু’টি থানায় যাবে। তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে কেস সম্পর্কিত যাবতীয় নথি নেবেন বলে জানা যাচ্ছে। এই হামলার নেপথ্যে কারা ? কাদের গাফিলতিতে হামলা ? নিরাপত্তা নিয়ে আশঙ্কার পরেও কেন জুডিশিয়াল অফিসারদের কাজের জায়গা বদল করা হয়নি ? এই সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করবে NIA। ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *