হাই কোর্টে জামিন রাকেশ সিংয়ের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটের মুখে জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। আজ সোমবার এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। সবকিছু ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার জেলমুক্তি ঘটতে পারে বিজেপি নেতার। এদিকে হাই কোর্টে জামিন মঞ্জুর হতেই গাড়িতে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন রাকেশ। পুলিশকে একহাত নিয়ে তিনি লিখছেন, ”সত্যমেব জয়তে।” একইসঙ্গে ওই পোস্টে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন বিজেপি নেতা। এখনও এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। নির্বাচনের আগে রাকেশের জামিন মঞ্জুর হতেই প্রশ্ন উঠছে, এবার কলকাতা বন্দর থেকে তাঁকে প্রার্থী করবে বিজেপি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *