স্কুটিতে চাপিয়ে মেয়েকে স্কুলে দিতে যাওয়ায় পথে দুর্ঘটনা, আহত বাবা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাত সকালে চুঁচুড়া শরৎ সরণী এলাকায় জিটি রোডে ঘটে দুর্ঘটনা। স্কুটিতে চাপিয়ে মেয়েকে স্কুলে দিতে যাওয়ায় পথে মর্মান্তিক দুর্ঘটনা! ডাম্পারের তলায় চাপা পড়লেন যুবক। মেয়ের কোনও আঘাত না লাগলেও, স্কুটি চালক বাবার পায়ের উপর দিয়ে চলে যায় ডাম্পারের চাকা। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা আহতকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও পুলিশ। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *