সুন্দরবনে বাঘের হামলায় মৎস্যজীবীর মৃত্যু

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর। মৃতের নাম রামপদ বর্মন (৪৫)। তাঁর বাড়ি সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালির ৯ নম্বর কালিদাসপুর গ্রামে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে প্রতিবেশী দুই মৎস্যজীবী রামপদ মণ্ডল ও শশী মিস্ত্রীকে সঙ্গে নিয়ে কাঁকড়া ধরতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন তিনি। রাস্তায় পড়েন বাঘের খপ্পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *