সিপিআইএমে বড় ধাক্কা, দল ছাড়লেন প্রতীক উর রহমান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটের মুখে সিপিআইএম ছাড়লেন প্রতীক উর রহমান। সোমবার সকালে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন এই তরুণ নেতা। প্রতীক উর রাজ্য কমিটির সদস্য ছিলেন। ইস্তফাপত্রে প্রতীক উর রহমান লিখেছেন, দলের সঙ্গে বেশ কয়েকটি সিদ্ধান্তে তিনি সহমত নন। তাই তাঁর এই সিদ্ধান্ত। ইস্তফাপত্রে লেখা আছে, ‘আমি প্রতীক উর রহমান। পার্টির সর্বক্ষণের কর্মী। সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টি ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্য়াহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত সকলকে অবগত করলাম।’ আলিমুদ্দিনের এই তরুণ মুখ একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। তবে তাঁর জয় অধরাই থেকে গিয়েছে। কিন্তু, জিততে না পারলেও লড়াকু মনোভাবের জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *