সাত সকালে কলকাতায় ইডির বড় অভিযান, ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটের আগে সকাল সকাল শহরে তৎপর ইডি। এবার টার্গেট বালিগঞ্জের এক অফিস। দক্ষিণ কলকাতার অশ্বিনী দত্ত রোডে সকাল সকাল অভিযানে নামে ED। ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর সান এন্টারপ্রাইজের অফিসে ঢোকার চেষ্টা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্র বলছে, এই সংস্থা নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত। তবে এখনও অফিসের ভিতরে ঢুকতে পারেননি তদন্তকারীরা। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ED আধিকারিকরা। সূত্রের খবর, কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ পেয়ে সান এন্টারপ্রাইজের অফিসে পৌঁছেছে ইডি। তবে এই সংস্থার সঙ্গে কোনও রাজনৈতিক সংযোগ আছে কি না , তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *